জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সন্ত্রাসী বার্মা সাইফুলের
চট্টগ্রামে জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠছে সন্ত্রাসী বার্মা সাইফুল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
জামায়াত নেতা হাফেজ শরীফ জানান,গত ২৩ নভেম্বর তার আনন্দবাজারের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ৩০টির অধিক মামলার আসামী সাইফুল ওরফে বার্মা সাইফুল তার সন্ত্রাসী বাহিনী আমার ব্যবসা প্রতিষ্ঠানে গতরাতে হামলা চালায়।
এসময় তারা দোকানের ফার্নিচার ভাংচুর করে । এছাড়া আমার হাফেজ শরীফের স্ত্রী’কে হুমকি দিয়ে যান তারা ।
তিনি অভিযোগ করে বলেন, এ সন্ত্রাসী’র চাঁদাবাজি, অত্যাচারে আমিন কলোনী, শান্তিনগর, বার্মা কলোনী, মোহাম্মদনগরের মানুষ অতিষ্ঠ। ৫ই আগষ্টের পর থেকে এসব এলাকায় এরা সাধারন মানুষ’কে জিম্মি করে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে।
বাড়ি দখল,জায়গা দখল, চাঁদা দাবি, মাদক ব্যবসা, অপহরন এমন কোন অপরাধ নাই যা এরা করছে না। পুলিশের মোস্ট ওয়ান্টেড এই সন্ত্রাসী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের পূর্বে গ্রেফতার হলেও,পরে জামিনে বেরিয়ে যায়।