বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাউখালীতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ

মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি)

রাঙামাটির কাউখালী উপজেলায় সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কাউখালী উপজেলা বিএনপি। শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলা বিএনপির উদ্যোগে ৪নং কলমপতি ইউনিয়নের ৮নং ও ৯নং ওয়ার্ডের পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বকর তারামিয়া।

এ সময় বিএনপির নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দুর্দশায় পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের সহায়তায় বিএনপি সবসময় মানবিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

ক্যাটাগরি