বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

চকরিয়া সড়ক দিয়ে প্রকাশ্যে গরু পাচার, প্রশাসনের নীরবতা রহস্যজনক

টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে চকরিয়া সড়ক ব্যবহার করে ফের বেপরোয়া ভাবে অবৈধ গরু পাচার শুরু হয়েছে। কোটি কোটি টাকার গরু দিনের পর দিন পাচার হলেও চকরিয়া প্রশাসন যেন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে। প্রশাসনের নাকের ডগা দিয়েই সংঘবদ্ধ পাচারকারী চক্র নির্বিঘ্নে এসব গরু দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ট্রাক ও পিকআপে করে শত শত গরু পাচার করা হচ্ছে, অথচ কোথাও কোনো কার্যকর চেকপোস্ট বা নজরদারি চোখে পড়ে না। বারবার অভিযোগের পরও আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক নীরবতা জনমনে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে।
এভাবে অবৈধ পাচার চলতে থাকলে একদিকে যেমন রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে সীমান্ত এলাকার নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ছে। সংশ্লিষ্ট প্রশাসনের নিষ্ক্রিয়তা ও যোগসাজশের বিষয়টি এখন খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে।

ক্যাটাগরি