বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ চারজন সিলেটে আটক

কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। বুধবার ভোরে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এর আগে পুলিশ গভীর রাত থেকে নগরীর জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্র‍্যান্ড প্যালেস নামের ওই হোটেলের সামনে অবস্থান নেয়।

আটকরা হলেন, কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানিয়েছেন, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন এমন তথ্য তাদের কাছে ছিল। মধ্যরাত থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ক্যাটাগরি