রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে: জিয়াউর রহমান জিয়া

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে নগরীর অক্সিজেন মোড়ে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন আর রাজপথে দেখা যায় না। তারা রাতের অন্ধকারে কিছু টোকাই ও দুষ্কৃতকারীকে ব্যবহার করে পুলিশ বক্সে অগ্নিসংযোগ, বিভিন্ন যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙচুরের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এসব সন্ত্রাস ও নৈরাজ্যের উপযুক্ত জবাব দেবে। নাশকতা ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আকবর হোসেন মানিক, মাহি রুবেল, ইব্রাহিম হোসেন, খোরশেদ আলম টিটু, জাকির মিশু, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক সোহাগ গাজি, সফিকুর রহমান বাঁচা, হারেছ উদ্দিন, সদস্য জহিরুল ইসলাম, ইকবাল হোসেন আলকাস রনি, বজলুর হোসেন, জোবায়ের সৈয়দ মোদ্দাসের, মোহাম্মদ রনি, ওবায়দুল সোহেল, সাদেকুল খোকা, মোতালেব হোসেন, গিয়াস উদ্দিন, নুরুল আলম হৃদয়সহ নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি