বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লামায় নবাগত ইউএনও সোমাইয়া আক্তারকে লামা প্রেস ক্লাবের শুভেচ্ছা

বান্দরবানের লামা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লামা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় লামা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএলবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকার, সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম ও আদহাম বিন ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং সদস্য সাংবাদিক সাহাব উদ্দিন, মো. সাগর, আলী হোসেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আলমগীর, চান মিয়া ও মাঈন উদ্দিনসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবাগত ইউএনও সোমাইয়া আক্তার উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সঠিক ও গঠনমূলক সহযোগিতা পেলে লামা উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে।”

এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব পালনে শুভকামনা জানান। পাশাপাশি উপজেলার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা, জনদুর্ভোগ লাঘব এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীল যোগাযোগ জোরদার হলে লামা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা সমাধান ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে এ সমন্বিত উদ্যোগ।

ক্যাটাগরি