ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ফুলপুর উপজেলা যুবদলের উদ্যোগে পৌরসভার বিভিন্ন সড়ক ও হাসপাতাল এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা যুবদলের সহ-সভাপতি শাহ ফরিদ আহমেদ,সহ-সভাপতি সায়েদুর রহমান ফকির, ২নং রামভদ্রপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান রুবেল, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আল-মামুন সরকার,
৮নং রূপসী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, ৮নং রুপসি ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হক মন্ডলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অভিযানের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন সড়ক ও হাসপাতাল এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেতাকর্মীরা বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।