পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে থানার প্রস্তুতি সভা
মোঃ আজাদ আলী,জয়পুরহাটঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশ প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার বেলা ১১টায় থানা চত্বরে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তামবিরুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো,সেক্রেটারি জীবন কৃষ্ন সরকার,উপজেলা হিন্দু খ্রীষ্টান বৈদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়,সম্পাদকসুবাস দাস,হিন্দু বৈদ্ধ কল্যান পরিষদের আহবায়ক সন্জয় কুমার কুন্ডু,বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মন্দিরকমিটির সভাপতি, সম্পাদক প্রমূখ ।
উল্লেখ্য,এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পৌরসভা ১৬টি,বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি,আয়মারসুলপুর ইউনিয়নে ১১টি, বালিঘাটা ইউনিয়নে ৭টি,আটাপুর ইউনিয়নে ৯টি,মোহাম্মদপুর ইউনিয়নে ৪টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি ও আওলাই ইউনিয়নে ৩টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।