কক্সবাজারে আইন-শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতকরণে বিশেষ সভা
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব সাচিং প্রু মারমা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং চলমান জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সরকারি কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।