রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

রামুর খুনিয়াপালং রেজুখাল চেকপোস্ট এলাকায় ৮৯ হাজার ইয়াবা নিয়ে প্রাইভেটকার জব্দ,আটক এক

নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে মো. এরফান (৩০) নামে এক যুবককে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, এ ঘটনায় কক্সবাজারের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে মো. এরফানকে আটক করা হয়েছে। একই ঘটনায় মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) ও মো. মুনসুর (৫৫) নামে আরও তিনজন পলাতক রয়েছেন।

আটক ব্যক্তি ও উদ্ধার ইয়াবাসহ জব্দ করা প্রাইভেটকার ও মোবাইল ফোন থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ক্যাটাগরি