শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

রাঙামাটিতে এসএসসি-দাখিলে কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা দিল ছাত্রদল।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের স্থানীয় এক রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরিফুল ইসলাম রনি, সঞ্চালনা করেন শফিউল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গালিব হাসান,কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ মুন্না, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান সাব্বির, ৩ নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর সুমন, ও সদস্য রাজু সহ অন্যান্য ছাত্র নেতা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গালিব হাসান বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্রদল সবসময় মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে থাকবে।

ক্যাটাগরি