বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

লামার বৈল্যাচরে গ্যাসের সন্ধানের দাবি, সরকারি পরীক্ষা-নিরীক্ষার দাবি এলাকাবাসীর

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবান জেলার লামা উপজেলার ২নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বৈল্যাচর এলাকায় ভূগর্ভে খনিজ সম্পদ, বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য অস্তিত্বের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাটির নিচ থেকে অস্বাভাবিক গ্যাসজাতীয় নির্গমনের লক্ষণ দেখা যাচ্ছে বলে তাদের ধারণা। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, যদি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরকারি উদ্যোগে ভূতাত্ত্বিক জরিপ ও পরীক্ষা করা হয়, তবে প্রকৃত তথ্য উদঘাটিত হবে এবং এলাকায় খনিজ সম্পদের সম্ভাবনা থাকলে তা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কোনো সংস্থা বা বিশেষজ্ঞের পক্ষ থেকে গ্যাসের অস্তিত্ব নিশ্চিত করে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই বিষয়টি সম্পূর্ণভাবে সরকারি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

ক্যাটাগরি