সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদকে সাময়িক অব্যাহতি

অহিদুল ইসলাম অভি,জেলা প্রতিনিধি রাঙামাটি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদকে সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

সোমবার (২৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জিসান আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অভিযোগের প্রকৃতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে রাবিপ্রবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রম সচল ও গতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে অভিযোগের বিষয়ে পরবর্তী কোনো সাংগঠনিক তদন্ত বা আইনগত প্রক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য উল্লেখ করা হয়নি।

ক্যাটাগরি