সাতকানিয়ায় বন্যা কবলিত ৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান-বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে বন্যা কবলিত পাঁচ শতাধিক দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনভর পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান,অর্থ সম্পাদক জামাল উদ্দিন।
ফ্রি চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহবায়ক ইনাম ইলাহি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ।
এসময় বক্তারা বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এবং দুর্গত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত ছিলেন ইখওয়ানুল মুসলিমীন এর সম্মানিত সভাপতি মোহাম্মদ হোছাইন, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শফি(লেয়াকত),সহ -সভাপতি মোহাম্মদ ইব্রাহিম (মেম্বার),সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন(সহকারী রেজিস্ট্রার,সহ-সভাপতি মোহাম্মদ সেলিম,প্রচারও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, অফিস সম্পাদক মাষ্টার মোহাম্মদ মনছুর আহমদ,প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হাশেম উপদেষ্টা আব্দুল আউয়াল, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ আয়ুব,শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার মোহাম্মদ ইউনুচ, ইউনিয়ন জামায়াত সেক্রেটারি সাঈয়েদ হাসান
দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুমিনুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন ও লায়ন মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সম্পাদক হাজী মাইন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম বাচ্চু, সহ-দপ্তর সম্পাদক সোয়াবুল আলম নিরব, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়ংকা দত্ত, খালেদা আক্তার বিথী ।সদস্য ওয়াহিদুর রহমান, শামীমা আক্তার চুমকী, মারুফা আক্তার ও মোস্তফা কামাল প্রমুখ।
দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
বিশেষ অর্কশন ছিলেন-সাতকানিয়ার ডলু সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও ইখওয়ানুল মুসলিমিনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।