বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার

বান্দরবান জেলা পুলিশের জুন মাসের শ্রেষ্ঠ এসআই (নিঃ) নির্বাচিত লামা থানার শাকিল আহমেদ

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন-২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন লামা থানার এসআই (নিঃ) মো. শাকিল আহমেদ।

২৫ জুলাই (শনিবার) বান্দরবান জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত এসআইদের মাসব্যাপী কর্মদক্ষতা, পেশাগত নিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান, অপরাধ দমন, তদন্ত কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকার মূল্যায়নের ভিত্তিতে তাঁকে জুন-২০২৬ মাসের শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে নির্বাচিত করা হয়।
দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য লামা থানায় কর্মরত এসআই (নিঃ) মো. শাকিল আহমেদ ইতোমধ্যে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাঁর এ অর্জনে লামা থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনে উৎসাহিত করবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করবে।
জুন মাসের শ্রেষ্ঠ এসআই (নিঃ) হিসেবে নির্বাচিত হওয়ায় মো. শাকিল আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় সচেতন মহল।

ক্যাটাগরি