ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ পলাতক আসামী গ্রেপ্তার
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃৃথক অভিযানে তিন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী পোকখালী ইউনিয়নের ইছাখালী গ্রামের নজির আহমদের পুত্র সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
একই সময়ে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের মনজুর আলমের পুত্র
মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলা রয়েছে।
অপরদিকে সিআর পরোয়ানাভূক্ত আসামী পোকখালী ইউনিয়নের মধ্যম ইছাখালী গ্রামের আবদু শুক্কুরের পুত্র নুরুল হুদাকে গ্রেফতার করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, অপরাধীদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ঈদগাঁও থানা সর্বদা বদ্ধপরিকর।