মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সবুজের আহ্বানে বন্দর-ইপিজেড ও পতেঙ্গায় সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

হোসেন বাবলা | চট্টগ্রাম | ২৩ জুলাই

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ, বন্দর-ইপিজেড ও পতেঙ্গা থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি বলেন, মানবসেবার পাশাপাশি পরিবেশ রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। তাই প্রত্যেক সচেতন নাগরিকের অন্তত একটি গাছ রোপণ ও তার পরিচর্যা করা উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. এস. এম. এমরান, সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব, সহ-সভাপতি ডা. এম. আর. সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জামান, ডা. বেলায়েত হোসেন, ডা. ফজল, ডা. গোফরানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা বলেন, একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ শুধু চিকিৎসাসেবাই নয়, মানবকল্যাণ, প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা, ত্রাণ বিতরণ এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বৃক্ষরোপণের মতো উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাটাগরি