জামায়াত নেতার ভাইরাল ভিডিওটি আসল নাকি এআই? জানালো রিউমর স্ক্যানার
সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি এআই নয় বরং ভিডিওটি আসল বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে রিউমর স্ক্যানার।
পোস্টে রিউমর স্ক্যানার জানিয়েছে, সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওকে এআই বলে দাবি করে অসংখ্য পোস্ট পাওয়া যাচ্ছে।
তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি এআই নয়, বরং আসল।
ভাইরাল হওয়া দীর্ঘ ভিডিওটিতে কোনো অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, অডিওতেও কোনো অসঙ্গতি নেই। কন্টেন্টের উপাদানগুলো পৃথকভাবে বিশ্লেষণ করে এ বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে।