লোহাগাড়া সমিতি চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
লোহাগাড়া সমিতি চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের এক সভা সমিতির সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওনের সঞ্চালনায় ১৯ জুলাই ২০২৬ নগরীর কাজির দেওরীস্থ সমিতির স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল,মোহাম্মদ ইউনুচ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মাদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন চৌধুরী (সোহেল), সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ ফৌজুল কবির (ফজলু), সহ অর্থ সম্পাদক ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম,সহ প্রচার সম্পাদক নুরুল ইসলাম সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম সোলাইমান কাসেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম, কার্য-নির্বাহী সদস্য মোহাম্মদ মাহফুজুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহাব উদ্দীন প্রমুখ।
এতে বক্তারা বিভিন্ন এজেন্ডার উপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে সমিতি’র কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা দেশের ঐতিহ্যবাহী সমিতি হিসেবে সুখ্যাতি অর্জন করতে সমিতির সকল কার্যনির্বাহী সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও আগামী ৩১ জুলাই ২০২৬ খ্রি. শুক্রবার লোহাগাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও গৃহ-নির্মাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।