ফুলপুরে ১ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার
সেলিম রানা,ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
ফুলপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুর বাখাই (সর্চাপুর) বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় শাহ আলম (৩২)-এর কাছ থেকে ২০০ গ্রাম এবং আবু ইউসুফ (২৩)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোদারিয়া এলাকায় সাজন ওরফে রাজন ওরফে দোলন (২৪)-এর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে একটি কক্ষের খাটের নিচে কালো পলিথিনে মোড়ানো দুটি পুটলা থেকে আরও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এভাবে তিনজনের কাছ থেকে সর্বমোট ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার তিন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।