সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার মোহাম্মদ নগর চত্বরে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল বাতেন। অনুষ্ঠানে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া।

এসময় প্জিয়াউর রহমান জিয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু মুছা,এড.এফ এ সেলিম,এরশাদ হোসেন,আবদুল মান্নান,হাসান,আকবর হোসেন মানিক,মাহি রুবেল মামুন খন্দকার মহিবুল্লাহ সহ স্হানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি