সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পেকুয়ায় বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের পাশে সুলতান আহমদ ফাউন্ডেশন

মোঃ আলী আজম, পেকুয়া

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার (১৯ জুলাই) বিকেলে তুরস্কভিত্তিক দাতা সংস্থা ব্রিজ অব হিউম্যানিটি ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং সুলতান আহমদ ফাউন্ডেশনের ব্যবস্থপনায় রাজাখালী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। তিনি বলেন, “মানবসেবাই ইসলামের অন্যতম শিক্ষা। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফাশিয়াখালী কামিল মাস্টার্স মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ অধ্যাপক মাওলানা মোঃ ইমতিয়াজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. নুরুল কবির, রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শফিকুর রহমান, উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার শওকত আলম, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন সহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ত্রাণ বিতরণ কার্যক্রমে তুরস্কের ব্রিজ অব হিউম্যানিটি ফাউন্ডেশন-এর চট্টগ্রাম প্রতিনিধি কামরুল হাসান নিয়াজ, নেজাম উদ্দিন ও মোহাম্মদ নায়েবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সুলতান আহমদ ফাউন্ডেশন, ব্রিজ অব হিউম্যানিটি ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্থানীয়রা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ ধরনের মানবিক সহায়তা অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। তাদের মতে,
বন্যাদুর্গত মানুষের মুখে হাসি ফুটাতে এমন উদ্যোগ প্রশংসনীয়। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।

ক্যাটাগরি