শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ফুলপুরে রূপসী ইউনিয়ন পরিষদের সামনে উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন

সেলিম রানা,ফুলপুর
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়ন পরিষদের সামনে শনিবার বিকেলে ৮ নং রূপসী ইউনিয়নের উদ্যোক্তা নিজাম উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, উদ্যোক্তা নিজাম উদ্দিন বিভিন্ন ভাতাভোগীর কাছ থেকে সরকারি সেবা ও বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে অর্থ আদায় করছেন। এছাড়া, তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে তিনি স্থানীয়দের মামলা ও হামলার হুমকি দেন বলেও দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন মো. হাসান, হালিম সরকার, এমদাদ হোসেন, বিল্লাল, তোফাজ্জল হোসেন, নরুজল ইসলাম, খালেদা বেগম, আমিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে অভিযোগের বিষয়ে অভিযুক্ত উদ্যোক্তা নিজাম উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

ক্যাটাগরি