আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে ১৮ জুলাই শনিবার সকাল ১১টায় আনোয়ারার হযরত খলিফা শাহ (রা:) হেফজখানা, হযরত শাহ জালাল (রা:) এতিমখানা ও তৈলারদ্বীপ বারখাইন ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এক বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আনোয়ারা ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ,বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া,বিশিষ্ট ব্যাংকার স্বপন দাশ গুপ্ত,সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ্,ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী এবংসহ-সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এড. চন্দন বিশ্বাস, সহ-সভাপতি এস এম জামাল উদ্দিন,অধীর রঞ্জন শীল,যুগ্ম সম্পাদক পরিমল দত্ত,সাংগঠনিক সম্পাদক সাগর মিত্র, সিনিয়র নির্বাহী সদস্য হরিপদ চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ফারুক,সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল বোস,দপ্তর সম্পাদক যীশু দাশ,সহ-সাংগঠনিক সম্পাদক জি এম মামুনুর রশীদ, নির্বাহী সদস্য অজয় চৌধুরী, এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী,বিশিষ্ট আলেমেদ্বীন এনামুল হক এনাম কাদেরী, মাদ্রাসার সুপার হাফেজ আজিজুর রহমান, সুবল সুদেব প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশপ্রেমী সাধারণ মানুষ। কর্মসূচির শুরুতে উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,”ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। আনোয়ারা ফাউন্ডেশন সবসময়ই সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করে আসছে,আর আজকের এই সবুজ উদ্যোগ তারই একটি অংশ।”আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের সদস্য ও অতিথিরা যৌথভাবে একটি নারিকেল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত সকলের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এক হাজার পাঁচ শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আগামীতেও এই ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আনোয়ারা ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান।