শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর উদ্যোগে পানি বন্দি অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে টানা বর্ষণে পানি বন্দি অসহায় মানুষের মাঝে” আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়”চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নেভি হাসপাতাল গেট এলাকায় এই কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড ডাইরেক্টর, সাবেক চট্টগ্রাম -১১ এমপি প্রার্থী আলহাজ্ব শফিউল আলম,বিশ্ব বিদ্যালয়ের মানবিক বিভাগের ডীন,প্রফেসর ডঃ মুহাম্মদ কাউসার উদ্দিন,শিক্ষাবিদ প্রফেসর ডঃ মুহাম্মদ আতহার উদ্দিন,প্রফেসর ডঃ মুহাম্মদ আমান উল্লাহ,বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক ও কাউন্সিলর প্রার্থী মোঃ সাহেদ, বিশিষ্ট সমাজসেবক,ব্যবসায়ী ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুজিবুল হক বকুল, অধ্যক্ষ ডা মোঃ সাহিদুল ইসলাম সহ বিভিন্ন স্তরেরনেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রায় ৩৫ জন অসহায় মানুষের মাঝে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এসময় আলহাজ্ব শফিউল বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় এর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন থেকে এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

ক্যাটাগরি