ফুলপুরের সিংহশ্বর ইউনিয়নের দেড় কিলোমিটার কাঁচা রাস্তা মেরামতের শুভ উদ্বোধন
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সঞ্চুর পূর্বপাড়ায় হাজী আবেদ আলীর বাড়ি থেকে
আব্দুল হাকিমের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা এলেই কাদা ও জলাবদ্ধতার কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ স্থানীয় হাজারো বাসিন্দাকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়।স্থানীয় মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি দূর করতে
নিজের উদ্যোগে রাস্তা মেরামতের উদ্যোগ নিলেন,
তরুণ প্রজন্মের অহংকার, ফুলপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মনির রিফাত।বুধবার (১৫ জুলাই) দুপুরে তিনি ভিডিও লাইভের মাধ্যমে দেড় কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ কমানোর প্রত্যয় ব্যক্ত করেন।