সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবিতে সরকারের প্রতি জোর আহ্বান জানালেন মো. আব্দুল আজিজ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংস্কার এবং মেরামতের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন এন ই এইচ আর এফ, চ্যানেল কর্ণফুলী ও সিটিজি টাইমসের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।

এক বিবৃতিতে তিনি বলেন, বন্যার কারণে বহু সড়ক, গ্রামীণ রাস্তা, কালভার্ট ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচল, শিক্ষা কার্যক্রম, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে বন্যাকবলিত এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে দ্রুত সংস্কারকাজ শুরু করার আহ্বান জানান।

মো. আব্দুল আজিজ বলেন, শুধু অস্থায়ী মেরামত নয়, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় টেকসই ও মানসম্মত সড়ক অবকাঠামো নির্মাণের দিকেও সরকারকে গুরুত্ব দিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করবে।

ক্যাটাগরি