কেসিসির ১৭ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী অ্যাড. এস. এম. মাসুদুর রহমান ঘোষণা
সোনাডাঙ্গায় কর্মী সমাবেশে আনুষ্ঠানিক ঘোষণা, নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা
খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত কাউন্সিলর প্রার্থী হিসেবে অ্যাড. এস. এম. মাসুদুর রহমানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে আয়োজিত এক কর্মী সমাবেশে এ ঘোষণা দেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর কর্মপরিষদ সদস্য ও সোনাডাঙ্গা থানার সাবেক আমীর মাওলানা শাহরুল ইসলাম, মহানগর মজলিশে শূরা সদস্য ও সোনাডাঙ্গা থানা আমীর জি. এম. শহিদুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা জাহিদুর রহমান নাঈম, বাংলাদেশ ইমাম সমিতি খুলনা মহানগর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, সোনাডাঙ্গা থানা শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক এবং ১৭ নম্বর ওয়ার্ড তদারককারী দেলাওয়ার হোসাইন ফরাজী, সোনাডাঙ্গা থানা যুব বিভাগের সভাপতি মুর্তজা বিল্লাহ এবং ইসলামী ছাত্রশিবিরের সোনাডাঙ্গা থানা সভাপতি আব্দুল্লাহ মুয়াজ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন নিউমার্কেট ইউনিটের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, বাইতুর রহমাত ইউনিটের সভাপতি কাজী হাসিন কবির, আল ফারুক ইউনিটের সভাপতি মো. ফরহাদুর রেজা, দারুল হিকমা ইউনিটের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির ১৭ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) সভাপতি তাহমিদ আহসান, ওয়ার্ড খাদ্য ও পরিবেশ সম্পাদক এবং আইডিয়াল ইউনিটের সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, ওয়ার্ড সহ-অফিস সেক্রেটারি খন্দকার আ. মোমীন সাহীন, ওয়ার্ড সহ-বাইতুলমাল সেক্রেটারি ও মেডিকেল মোড় ইউনিটের সভাপতি কর্পোরাল (অব.) মো. ইয়াছিন শেখ এবং ওয়ার্ড অফিস সেক্রেটারি মো. ইকবাল হোসেন।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ওয়ার্ড প্রচার সম্পাদক ও আমানত ইউনিটের সভাপতি মাওলানা শামীম আহসান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এস. এম. মাসুদুর রহমানকে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীরা ‘আলহামদুলিল্লাহ’ ধ্বনিতে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নবঘোষিত প্রার্থী অ্যাড. এস. এম. মাসুদুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া, আন্তরিক সহযোগিতা এবং সর্বাত্মক সমর্থন কামনা করেন।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ১৭ নম্বর ওয়ার্ড আমীর আলহাজ মো. রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি হাফেজ রেদওয়ানুল্লাহ ইব্রাহিম। শেষে অধ্যাপক মাওলানা আজিজুর রহমান সিদ্দিকীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।