সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যার্ত পরিবারের মাঝে টেরীবাজার ব্যবসায়ী সমিতির ত্রাণ বিতরণ
দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার অসহায় বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে টেরীবাজার ব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে সোমবার সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে প্রায় এক হাজারেরও অধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে টেরীবাজার ব্যবসায়ী সমিতি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলহাজ আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন, সম্মানিত উপদেষ্টা হাজী রফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি মো. নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো. গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিন ও এস.এস.এস. বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, অর্থ সম্পাদক অধ্যক্ষ এমরানুল হক সাইয়েদ, সমাজকল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অডিটর সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ (মামুন)সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।