নালা-নর্দমা পরিষ্কার না করাই জলাবদ্ধতার অন্যতম কারণ: সদরঘাট থানা জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রাম নগরীতে নালা-নর্দমায় জমে থাকা ময়লা-আবর্জনা নিয়মিত অপসারণ না করাই জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সমস্যা নিরসনে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নালা-নর্দমা থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার আমীর মুহাম্মদ আব্দুল গফুর এবং ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড জামায়াতের আমীর হারুনুর রশিদ দিদার।
এ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন আবুল মনসুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বক্তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগই নয়, নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নালা-নর্দমায় ময়লা-আবর্জনা না ফেলা এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জলাবদ্ধতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।