চট্টগ্রামের ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে সরকারি চাল বিতরণ
চট্টগ্রাম মহানগরের ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আবু সুফিয়ান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আবুল হাসেম বক্কর, সাবেক সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মান্নান, সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি এবং ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইলিয়াস সরদার, সভাপতি, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আবুল কালাম, সাবেক যুগ্ম সম্পাদক, কোতোয়ালী থানা বিএনপি।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির অন্যতম অঙ্গ। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক উপকারভোগী উপস্থিত ছিলেন।