সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পানিবন্দী মানুষের পাশে জামায়াতে ইসলামী, দক্ষিণ হালিশহর ওয়ার্ডে ত্রাণ বিতরণ অব্যাহত

সাম্প্রতিক টানা বর্ষণে পানিবন্দী ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে শুকনা খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিউমুরিং এলাকায় আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় প্রায় ২০০টি পানিবন্দী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আমীর মুহাম্মদ ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী মো. সাহেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, হাজী শাহ জামাল-সদাগর জামে মসজিদের সহ-সভাপতি মো. ইলিয়াস, গাজী মো. ওমর ফারুক, মো. আনিসুর রহমান, মো. সাহিন ইসলামসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্ব। তারা জানান, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাটাগরি