শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

৩৯ নং ওয়ার্ডে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ইপিজেড ৩৯ নম্বর ওয়ার্ড শাখা।

শুক্রবার (১০ জুলাই) সকালে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবু তালেব চৌধুরী। উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল।

সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর আশেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড নেতা মো. বেলাল মোল্লা। এছাড়া শ্রমিকনেতা মো. মিজানুর রহমান, নূরুল হক, মনিরুল ইসলামসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, টানা বর্ষণে পানিবন্দী হয়ে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এদিন শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমজীবীর মাঝে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়।

তারা আরও জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং তৃণমূল পর্যায়ে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাটাগরি