মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পানিবন্দী শ্রমিকদের মাঝে খাবার বিতরণ–

অতিবৃষ্টিতে পানিবন্দী শ্রমিকদের পাশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অতিবৃষ্টির কারণে পানিবন্দী শ্রমিকদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় পানি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং দুর্যোগকালীন সময়ে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর আশেকী, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে ধৈর্য ধারণ করে একে অপরের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাটাগরি