ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সংরক্ষণ, মানবাধিকার সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মন্নানের পরিচালনায় এবং কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আমিন,ধর্মীয় সম্পাদক হাফেজ কারী মাওলানা মো. ইব্রাহিম খলিল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ মমিনুল ইসলাম, অর্থ সম্পাদক জামাল উদ্দিনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। পরিবেশ দূষণ রোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম আরও জোরদার করা,নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা এবং বিদ্যমান পরিবেশ আইন যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় পরিবেশ সংরক্ষণ,বর্জ্য ব্যবস্থাপনা,জনসচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে মাসিক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।