শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ধান সংগ্রহে অনিয়মের অভিযোগে খাদ্যগুদামে এমপি জহিরুল ইসলামের আকস্মিক পরিদর্শন

সরকারিভাবে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম চলমান থাকলেও নির্ধারিত ৪০ কেজির পরিবর্তে ৪২ কেজি ধান নিয়ে এক মণের মূল্য পরিশোধ করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে পুকুরিয়া চাঁদপুর খাদ্যগুদামে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।

পরিদর্শনকালে তিনি ধান সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মণে ৪০ কেজি ধান গ্রহণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি মধ্যস্বত্বভোগীদের পরিবর্তে প্রকৃত প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।

সংসদ সদস্য বলেন, সরকারের উদ্দেশ্য হলো কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা। তাই ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া যাবে না।

এ সময় খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি