শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

পেকুয়ায় বাংলাদেশ ইসলামি যুব সেনার অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

মোঃ আলী আজম, পেকুয়া
কক্সবাজার জেলার পেকুয়া পৌরসভার একটা স্বনামধন্য রেস্তোরাঁয় রবিবার সকাল ১০.০০ ঘটিকা হতে বাংলাদেশ ইসলামি যুব সেনা পেকুয়া উপজেলার অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শায়ের মাওলানা মোর্শেদুল আলম কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কক্সবাজার উত্তর জেলার সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসেন আলকাদেরী, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় পর্ষের মুক্তিযুদ্ধ বিষয়ক সচিত্ব জননেতা অধ্যক্ষ সালাহউদ্দিন খালেদ, প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন ইসলামি যুব সেনা কক্সবাজার উত্তর জেলার সভাপতি যুবনেতা আবদুল হাকিম, বিশেষ বক্তা- যুবসেনা কক্সবাজার উত্তর জেলার সহ সভাপতি এইচ এম রবিউল হাসান কাদেরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোবাস্সের হোসাইন আলকাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া মিলাদুন্নবী উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস কাদেরী, ইসলামি ফ্রন্ট পেকুয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আজম, ইসলামি ফ্রন্ট পেকুয়া উপজেলার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মোরশেদুর রহমান আলকাদেরী, ছাত্রসেনা কক্সবাজার উত্তর জেলার সভাপতি মাওলানা আবুল হাসেম শাহ, যুবসেনা পেকুয়া উপজেলার বিদায়ী সভাপতি যুবনেতা মাওলানা ফোরকান উদ্দিন কাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা কফিল উদ্দিন মেহেরী, মাওমাওলানা হাফেজ এনামুল হক, জাকের হোসাইন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রোগ্রামে বক্তারা বলেন, ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শ কে জাগ্রত করতে সংগঠনের কার্যক্রম কে আরও বেগবান করতে হবে। আগামীতে আরও বড় পরিসরে প্রোগ্রাম আয়োজন করে সংগঠনের পরিধি কে বড় করার পরামর্শ প্রদান করেন। অতঃপর মিলাদ কিয়াম আখেরী মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

ক্যাটাগরি