শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সিএমপি কোতোয়ালী থানার অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

সিএমপি কোতোয়ালী থানার অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার ঘটনায় জড়িত এক পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি চট্টগ্রাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, এসি বাকলিয়া জোনের তত্ত্বাবধানে ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) নাঈমুর রহমান তুহিন সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আলমগীর হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি আনোয়ারা উপজেলার পালকি বাজার এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বায়েজিদ বোস্তামী থানার টেকনিকেল মোহাম্মদ নগর এলাকায় বসবাস করতেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-৪৫, তারিখ ২৪ মে ২০২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে চট্টগ্রামের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীদের জিম্মি করে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রস্তুতি নিতেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি