সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

১৩ জুন লালদিঘীর বিভাগীয় সমাবেশের প্রস্তুতি বৈঠকে মুহাম্মদ শাহজাহান

আগামী ১৩ জুন ঐতিহাসিক লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) রাতে নগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান এলাহী, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইল, নগর কর্মপরিষদ অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, ড. আ ম ম মসরুর হোসাইন।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে ১৩ জুনের বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সমাবেশ সফল করতে সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে সমাবেশকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ১৩ জুনের সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে এবং তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে পরিণত হবে।

ক্যাটাগরি