মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এক কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত তিন হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এ অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নগরের পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

তাদের জন্য এ আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে। এছাড়া তিনি আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করে দিচ্ছেন।
তার এ উদ্যোগ চট্টগ্রাম শহরকে ক্লিন সিটি হিসেবে গড়তে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এর আগে এ বছরের ঈদুল ফিতর উপলক্ষেও পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে আর্থিক সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অনেকে।

ক্যাটাগরি