মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

জুলদায় দাওয়াতে ইসলামি পরিচালিত মাদ্রাসায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ

কর্ণফুলী থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের জুলদা এলাকায় দাওয়াতে ইসলামি বাংলাদেশ পরিচালিত জামেয়াতুল মদিনা ও মাদ্রাসাতুল মদিনায় হুজুরদের ওপর হামলার ঘটনার অভিযোগে স্থানীয় মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে প্রতিষ্ঠান দুটি এলাকায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি একাধিকবার হুজুরদের ওপর হামলার খবর প্রকাশ পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, যারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং ঘটনার সুষ্ঠু সমাধান নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

এক প্রতিক্রিয়ায় স্থানীয় এক ব্যক্তি বলেন, “নিরাপত্তা ও পরিচালনা নিয়ে যদি বারবার জটিলতা সৃষ্টি হয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দাওয়াতে ইসলামির মারকাজকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরও বলেন, প্রতিষ্ঠান পরিচালনার পরিবেশ স্বাভাবিক রাখতে হলে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও দাওয়াতে ইসলামির দায়িত্বশীলদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ক্যাটাগরি