পাঁচবিবিতে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন
মোঃ আজাদ আলী, জয়পুরহাট
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১০টায় তেজগাঁও ভূমি ভবন থেকে সারাদেশের ভূমি অফিসে তিন দিনব্যাপী এ মেলার ভার্চুয়াল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে পাঁচবিবি ভূমি অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, সাধারণ সম্পাদক সজল কুমার পাল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।