“নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন ফুটবল বালকে চট্টগ্রাম ও বালিকায় খাগড়াছড়ি চ্যাম্পিয়ন
১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ের ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতার ফুটবল বালক বিভাগে চট্টগ্রাম জেলা ৩-০ গোলে কক্সবাজার জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগে খাগড়াছড়ি জেলা ১-০ গোলে চট্টগ্রাম জেলাকে হারিয়ে শিরোপা জয় করে।
খেলা শেষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজিমুল হক এবং ফয়সাল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোতাহার হোসেন। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, সদস্য শরিফুল ইসলাম তুহিন, ফুটবল উপ-কমিটির আহ্বায়ক এইচ এম রাশেদ খান এবং ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক মোঃ নুর হোসেনসহ বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাহাবুবুর রহমান সাগর ও প্রতিমা দাশ।
এদিকে আগামীকাল তিন দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে চারটি ইভেন্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ও দাবা, জেলা সুইমিং পুলে সাঁতার এবং রাইফেল ক্লাব জিমনেসিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।