সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগমী ৯ জিলহজ বা ২৬ মে।
আজ রোববার (১৭ মে) দেশটির চাঁদ দেখা কমিটির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
এর ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বিস্তারিত আসছে…