প্রবীণ মুরব্বি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মেম্বারের ইন্তেকালে শোকের ছায়া
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।লোহাগাড়ার পদুয়া ছগিরা পাড়া নিবাসী প্রবীণ মুরব্বি ও পদুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব আব্দুর রহিম (প্রকাশ রহিম মেম্বার) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি দীর্ঘদিন সমাজসেবা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছিলেন। একজন সৎ, বিনয়ী ও জনদরদী মানুষ হিসেবে তিনি এলাকায় সুপরিচিত ছিলেন।
মরহুম আব্দুর রহিম মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় বলা হয়,“আল্লাহ তায়ালা মরহুমের গুনাহসমূহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।”মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।