সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বিএনপি সমর্থিত জসীম উদ্দীন সওদাগর ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হওয়ার দৌড়ে

হোসেন বাবলা | চট্টগ্রাম |
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ত্যাগী নেতৃত্বের কারণে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম উত্তর পতেঙ্গার ৪০ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ জসীম উদ্দীন সওদাগর।

পশ্চিম হোসেন আহমদ পাড়ার হাজী ইমাম হোসেনের সন্তান জসীম উদ্দীন সওদাগর জানান, তিনি এবারও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতিতে পথচলা শুরু করেন তিনি। দীর্ঘ সময়ে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শুরুতে অর্থ সম্পাদক এবং পরে সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন বলে জানান তিনি।

জসীম উদ্দীন বলেন, “সত্যিকারের উন্নয়ন ও জনসেবার লক্ষ্য নিয়েই আমি কাজ করতে চাই। জনগণের পাশে থেকে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

তিনি আরও জানান, অতীতে দলীয় স্বার্থে একবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও নিয়েছিলেন। তবে এবার বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।

স্টিল মিলস বাজার এলাকার ব্যবসায়ী সমাজের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা জসীম উদ্দীন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছেন।

আগামী দিনেও ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

ক্যাটাগরি