সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নার্সেস ডে” ২০২৬ পালিত
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাজিনাজ হসপিটাল-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “আন্তর্জাতিক নার্সেস ডে” ২০২৬।
সোমবার সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে কেক কাটা, বেলুন উড্ডয়ন ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী ও ডাঃ মোঃ ফারুক হোসেন, ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ আরেফিন, ম্যানেজার এইচআর অ্যান্ড এডমিন মোঃ শাখাওয়াত হোসেন, মেট্রন আসমা আকতার, সহকারী মেট্রন লাল দিক লুসাই এবং নার্সিং সুপারভাইজর ইভেন খিয়াং।
এসময় ডাঃ ফয়সল আহমদ বলেন, “নার্সরা একটি হাসপাতালের প্রাণ। একজন রোগীর চিকিৎসা শুধু ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ হয় না; একজন নার্সের আন্তরিক পরিচর্যা, মানবিক আচরণ ও ধৈর্যশীল সেবাই রোগীর সুস্থতার পথে সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করে।” তিনি আন্তর্জাতিক নার্সেস দিবসে সকল নার্সদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানান।
চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, “করোনা মহামারিসহ বিভিন্ন সংকটময় সময়ে নার্সরা যে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রোগীদের প্রতি তাঁদের মমত্ববোধ ও নিরলস পরিশ্রম স্বাস্থ্যখাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও রোগীবান্ধব ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নার্সদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।