লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯তম কনভেনশন র্যালি অনুষ্ঠিত “একতাতে সমৃদ্ধি” স্লোগানে মুখর চট্টগ্রাম
আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৯তম জেলা কনভেনশন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় নগরীর জিইসি কনভেনশন সেন্টার থেকে শুরু হওয়া র্যালিটি চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কনভেনশন র্যালি কমিটির চেয়ারম্যান লায়ন মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪ এর ২০২৫–২৬ সেবাবর্ষের গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল, পিডিজি লায়ন এমডি এম মহিউদ্দিন আহমেদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহিদুল্লাহ, কনভেনশন কমিটির চেয়ারম্যান ও আরসি হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, সেক্রেটারি লায়ন সাব্বির আহমদ এবং র্যালি কমিটির ট্রেজারার লায়ন এম এ মুসা বাবলু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন কামাল পাশা, লায়ন তারেক কামাল, লায়ন নুরুল আবছার, লায়ন সালাউদ্দিন কায়সার লাবু এবং লিও জেলা সভাপতি লিও শওকত হোসেনসহ লায়ন ও লিও জেলার পাঁচ শতাধিক সদস্য।
জেলা গভর্নরের আহ্বান “একতাতে সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে লিও ক্লাবগুলোর মনোমুগ্ধকর উপস্থাপনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। পরে ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা গভর্নর।
র্যালি শেষে জেলা গভর্নর অংশগ্রহণকারী সকল লায়ন ও লিও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঐক্য ও মানবসেবার মাধ্যমে আগামীর বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।