মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

আগামী ইউপি নির্বাচনে পদুয়ার চেয়ারম্যান হিসেবে কাকে চান এলাকাবাসী?

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী পদুয়া ইউনিয়নে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা ও জনমত যাচাই। এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এখন একটাই প্রশ্ন— আগামী দিনে পদুয়ার চেয়ারম্যান হিসেবে কাকে পেলে ইউনিয়নের মাটি ও মানুষের প্রকৃত কল্যাণ হবে?

স্থানীয় সচেতন মহলের মতে, একজন সৎ, যোগ্য, শিক্ষিত, জনবান্ধব ও উন্নয়নমুখী নেতৃত্বই পারে পদুয়াকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ ইউনিয়নে রূপান্তর করতে। বিশেষ করে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, যুব সমাজের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে একজন দক্ষ চেয়ারম্যানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন অনেকে।

এদিকে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে নানা আলোচনা। ভোটারদের ভাষ্য, ব্যক্তি স্বার্থ নয়— জনগণের কল্যাণে যিনি কাজ করবেন, সুখে-দুঃখে মানুষের পাশে থাকবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন, তাকেই আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।

সাধারণ মানুষের প্রত্যাশা, দল-মত নির্বিশেষে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে পদুয়া ইউনিয়নে উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ক্যাটাগরি