সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানার অভিযানে অস্ত্র মামলাসহ ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুর গ্রেফতার

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানার বিশেষ অভিযানে অস্ত্র মামলাসহ ১৩টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুস শুক্কুর (৩৭) গ্রেফতার হয়েছেন।

মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর সার্বিক দিকনির্দেশনায়, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আবু সাঈদ রানাসহ একটি চৌকস আভিযানিক দল ২ মে ২০২৬ তারিখে অভিযান পরিচালনা করে। অভিযানে কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস শুক্কুরের পিতা হানিফ মোস্তাফা (প্রকাশ মোস্তফা) ও মাতা আলেয়া বেগম। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমারা এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর বিআরটিসি জামতলা বস্তি এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী, ইপিজেড, হালিশহর, চকবাজার ও বন্দর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত মোট ১৩টি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি